শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম সোনারগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা, সভা বন্ধ সোনারগাঁওয়ে লোকজ কারুপণ্য শপে  চালু হলো পয়েন্ট অব সেলস রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা লিটল ম্যাগাজিন কিনতু’র এক যুগ, বর্ষা সংখ্যা প্রকাশ সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার চট্টগ্রামে বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে—হাসনাত আব্দুল্লাহ সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁওয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম  সোনারগাঁওয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক”-এর উপজেলা শাখা কার্যালয় এবং জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন করা হয়। “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” সোনারগাঁও উপজেলা শাখার পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শরীফ।
বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ কামাল, জাপানি ভাষার প্রশিক্ষক হাবিবুর রহমান এবং সোনিয়া ইয়েন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক আব্দুর রশিদ বলেন, গত ১ এপ্রিল থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” এর সোনারগাঁও শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি জানান, প্রতিষ্ঠানটি জাপান ও কোরিয়ার ভাষা শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা সংক্রান্ত সেবাও প্রদান করছে।
আব্দুর রশিদ আরও বলেন, দেশের উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা প্রশিক্ষণার্থীদের জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কাজ করছি।
বিশেষ করে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের ভাষা শিক্ষা গ্রহণ করে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কোচিং সেন্টারের প্রথম ব্যাচের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD