মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ।
বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর  ইউনিয়নের জৈনপুর এলাকায় অনুষ্ঠিত চুরি ডাকাতি, ছিনতাই মাদক জুয়াসহ অসামাজিক কার্যকলাপসহ অপরাধ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ ঘোষনা দেন।
জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,  বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, মোতালেব মিয়া,মোস্তফা মিয়া প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলেচনা সভায় বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নে বর্তমান চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পেয়েছে।  পাশাপাশি এ ইউনিয়নের পাশে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি বিভিন্ন পরিবহনে ডাকাতির ঘটনা আশংকাজনকহারে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সোচ্চার হতে হবে। এলাকার একটি প্রতিরোধ কমিটি গঠন করে ডাকাত চুরির পাহারা দিয়ে ডাকাতি সহ সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD