মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ছেলের কাছে পাওনা টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছেলে এমরান হোসেন মুকুলের কাছে পাওনা টাকা না পেয়ে তার ৬৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের ওপর হামলা করেছে পাওনাদাররা। বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামের এ ঘটনা ঘটে।

আহত ওই বৃদ্ধা মমতাজ বেগমকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ছোট ছেলে মো. অনিক বাদি হয়ে বৃহস্পতিবার সকালে ৪ জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামের হাবিবুল্লাহর ছেলে এমরান হোসেন মুকুলের কাছ থেকে একটি সমিতির লেনদেন নিয়ে ওই এলাকায় গ্রাহকরা টাকা পান। বুধবার বিকেলে গ্রাহক মাঝের চর গ্রামের ফজলুল হকের ছেলে ফয়সাল মিয়া,তার মা আকলিমা বেগম, সেকেরহাট গ্রামের হামিরউদ্দিনের ছেলে জয়নাল ও চরতালিমাবাদ গ্রামের সুরুজ মিয়ার ছেলে হাসানসহ আরো ৩-৪জন মিলে এমরানের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে তাকে না পেয়ে তার বৃদ্ধা মা মমতাজ বেগমের ওপর হামলা করে বেধড়ক মারধর করে। হামলাকারীদের হাতে থাকা লাঠির আঘাতে ওই বৃদ্ধার কোমড় ভেঙে যায়। এসময় বৃদ্ধার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাদি অনিক জানান, তার বড় ভাই এমরান হোসেন মুকুল, ফারুকুল ইসলাম শাহিন ও কামাল হোসেন মিলে ওই এলাকায় একটি সমিতির গড়ে তোলে। ওই সমিতিতে প্রায় ৩ শতাধিক মানুষ ঋণ গ্রহন ও সঞ্চয় করে। সমিতির আর্থিক অবস্থা খারাপ হওয়ার পর তারা আত্মগোপনে চলে যায়। এ আর্থিক ঘটনায় সঙ্গে তার ভাই মুকুল জড়িত থাকলেও তারা কেউ জড়িত না। এ পাওনা টাকা না পেয়ে কয়েকজন মিলে তাদের বাড়িতে গিয়ে তার মায়ের ওপর হামলা করে কোমড়ের হাড় ভেঙ্গে ফেলে। এ হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

অভিযুক্ত ফয়সাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ও তার মা হামলা করেননি বলে দাবি করেন। তবে সেখানে ওই বৃদ্ধাকে টেনে নেওয়ার সময় পড়ে গিয়ে আহত হন বলে দাবি করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD