বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ৩  অটোরিকশার যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ৩  অটোরিকশায় যাত্রী নিহত হয়। আহত হয় আরো দুজন।
বৃহস্পতিবার  রাতে এশিয়ান হাইওয়ের  উপজেলার ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি শুক্রবার সকালে  কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম নিশ্চিত করেছেন
নিহতরা হলেন জামপুর ইউনিয়নের পূর্ব দড়িকান্দী গ্রামের জামাল হোসেন (৩৫)  সনমান্দী ইউনিয়নের মামুদি গ্রামের মোমেন মিয়া (২৮) এবং নোয়াগাঁও ইউনিয়নের মোঃ শুক্কুর আলী (৩৩)।
 কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মদনপুর থেকে নয়াপুর এলাকায় যাচ্ছিল। পথে ললাটি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল হোসেন মারা যান। পর্বরতীতে আরো দুইজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
ওসি আরো বলেন এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD