বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে নিরাপত্তাহীনতা ইউপি চেয়ারম্যান,  থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন আসার পর থেকে বহিরাগত মোটরসাইকেল চালকদের উৎপাতের ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার কারনে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন।

শুক্রবার সকালে তিনি সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন। বহিরাগত ও অজ্ঞাত ১০-১২টি  মোটরসাইকেল যোগে এসে বিকট শব্দ করে মহড়ার কারনে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, তিনি জামপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। সম্প্রতি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুল হোসেন বাবুর আনারস প্রতীকে নির্বাচনে সমর্থন করছেন। তার বাড়ি জেলার আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার সীমানবর্তী গ্রামে। প্রতি রাতে অন্য উপজেলা থেকে অজ্ঞাত ১০-১২টি মোটরসাইকেল যোগে বিকট শব্দে আতংকিত করে তোলো। বাড়ির সামনে এসে বাবুল হোসেনের প্রতিদ্ধন্দী প্রার্থী মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে চলে যায়। এতে করে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার রয়েছেন। এ কারণে আতংকিত হয়ে গতকাল শুক্রবার সকালে সোনারগাঁও থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।

মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া জানান, ২০২৩ সালে নয়াপুর এলাকায় রূপগঞ্জ উপজেলার সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে তাকে টার্গেট করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেই গুলি তার শরীরে স্পর্শ করেনি। উপজেলা পরিষদ নির্বাচনে মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীকে নির্বাচন না করার কারণে মোটরসাইকেলে আসা অজ্ঞাত যুবকদের গালিগালাজ তাকে ও তার পরিবারকে আতঙ্কিত করে তোলেছেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, ইউপি চেয়ারম্যানের সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এমন প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD