বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করলেন দলীয় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বুধবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চারপাশ থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
সোনারগাঁও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করেন।

অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, শামীম আহামেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, আরিফ হোসেন বাবু, জুয়েল রানা, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।
স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশা। উন্নয়ন ও সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেন সাংসদ আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও উপজেলার বিডি ক্লিনের সহযোগিতায় দলীয় নেতৃবৃন্দ ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন