শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে নির্মাণকাজের ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে এক বিল্ডিং কনস্ট্রাকশনের ঠিকাদার। গুরুতর আহত অবস্থায় তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। হামলার ঘটনায় শনিবার রাতে নিহতের স্ত্রী মাইমুনা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহত নুরুদ্দিন হাওলাদার ভোলা জেলার সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে নির্মাণকাজের ঠিকাদারি করতেন।

স্বজনদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির নির্মাণকাজের দায়িত্ব নেন নুরুদ্দিন। কাজ শেষ হলেও বকেয়া টাকা পরিশোধ না করে উল্টো তাঁকে আরও কাজ করার জন্য চাপ দেওয়া হতো। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ পরিবারের।

নিহতের স্ত্রী মাইমুনা আক্তার বলেন, আমার স্বামী কয়েকবার পাওনা টাকা চাইতে গেলে ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় হুমকি দিয়েছে। গত ১৪ মে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রব ও তার দুই ছেলে জাহিদ হৃদয় ও মেহেদি হাসান শুভ বাসায় এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে রাস্তায় কথা কাটাকাটির একপর্যায়ে তার স্বামীর ওপর হামলা চালিয়ে তার স্বামীকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে জখম করে পালিয়ে যায় তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই মিজান রহমান সোনারগাঁও নিউজকে জানান, আব্দুর রব ও তার দুই ছেলে মোটরসাইকেলে করে এসে নুরুদ্দিনকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে যান। সেখানে তর্ক শুরু হলে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাত করে আহত করেন। একটি আঘাত সরাসরি তার বুকে লাগে।
মিজান বলেন, আমি ৭ তলা থেকে নিচে নামতে নামতেই তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রোববার ভোরে তিনি মারা যান।

স্বজনদের দাবি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই নুরুদ্দিনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও সাড়ে তিন মাস বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন।
স্থানীয় বাসিন্দারা সোনারগাঁও নিউজকেজানান, দিনে দুপুরে জনসম্মুখে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম সারোয়ার সোনারগাঁও নিউজকে জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD