বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে বিএনপির বৃক্ষরোপন কর্মসুচি, কুরআনপাঠ ও দোয়া মাহফিল

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির বৃক্ষরোপন কর্মসুচি, কুরআনপাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বৈদ্দ্যেরবাজার কেন্দ্রীয় ঈদগায়ে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

সোনারগাঁও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

oplus_2

সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী শফিউদ্দীন মিয়ার সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী পিয়ার হোসেন নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আল আমিন অভি, রুবেল, নিলয়, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান,সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক জনি, সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু ইসলাম, হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রি কলেজ সভাপতি মো. শুভ, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, নজরুল, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন মিয়া, মনিরুজ্জামান, বৈদ্যারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপন কর্মসুচি শেষে কুরআনপাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD