বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে বিএনপির  মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে শ্রমিক দলের উদ্যোগে  সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে সোনারগাঁওয়ে শিল্পনগরী মেঘনা এলাকায় ব্যাপারী ভবনে  উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এ  মতবিনিময় সভার আয়োজন করেন সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুবেল হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
সভায় সোনারগাঁও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সদস্য বিএম ডালিম,  উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,  সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,  সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলী, রানা, সদস্য সচিব মফিজর রহমান সোহেল,   সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, আলমাছ, আমিনুল,  নোবেল মীর, সোনারগাঁও উপজেলা শ্রমিক  দল নেতা হাজী কিসমত, বিল্লাল মুন্সি, হান্নান, আবু সাঈদ,রাজ্জাক, পৌর শ্রমিক আহবায়ক আবুল হোসেন,  উপজেলা যুবদল নেতা আওলাদ, ইমরান ফারুকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD