মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁওয়ে স্মাট ভিলেজ তৈরির লক্ষে গ্রাম পরিদর্শনে সাংসদ আব্দুল্লাহ আল কায়সার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাকে স্মার্ট সোনারগাঁও বিনির্মানে স্মাট ভিলেজ তৈরির লক্ষে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন  নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
তিনি মঙ্গলবার দিনব্যাপী গ্রাম পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে কয়েকটি গ্রামে কৃষকের  বিভিন্ন খামার  পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি উপজেলায় একটি করে স্মাট ভিলেজ করার লক্ষে সাংসদ আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁওয়ের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে প্রশাসনের কর্মকর্তাদের  সাথে নিয়ে  বৈদ্যেরবাজারের হাড়িয়া, গাবতলীসহ বিভিন্ন গ্রামের গবাদি পশুর খামার, লিচু বাগান ও মধূ আহরণ ঘুরে দেখেন।
এ সময় তিনি গবাদিপশুর খামারীদের সাথে কথা বলে তাদের সমস্যা ও ভবিষ্যত পরিকল্পনার কথা শুনেন। এরপর তিনি উপজেলার লিচু চাষের জন্য প্রসিদ্ধ অঞ্চল বৈদ্যেরবাজার এলাকার গাবতলীর সাধুরবাগ লিচু বাগানে যান।  সেখানে গিয়ে লিচু চাষীদের সাথে কথা বলেন। পরে তিনি মধূ আহরনের সময় মধু চাষীদের কিভাবে আরো সমৃদ্ধ করা যায় তা নিয়ে আলোচনা করেন। পরে কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, পশু কর্মকর্তা কামরুল হাসানকে গবাদিপশু খামারী, লিচু চাষী ও মধু আহরনে নিয়োজিত ব্যক্তিদের বিশেষ সুবিধাসহ কি কি করনীয় তা ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
গ্রাম পরিদর্শনকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, পশু কর্মকর্তা কামরুল হাসান, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD