শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে নির্যাতন চালিয়ে এক মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যা  করার অভিযোগ উঠেছে। নিহতের নাম ফয়জুল মিয়া (৫৫)।  বুধবার রাত ১০টায় উপজেলার বৈদ্যেরবাজার  ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদকশক্ত চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  বৃহস্পতিবার  নিহতের মেয়ে নুরজাহান আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চিকিৎসা কেন্দ্রের সংশ্লিষ্টরা মরদেহ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। মাদকাসক্ত রোগী এ কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলে তাকে অমানবিক নির্যাতন ও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আসামীদের গ্রেফতারের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তাঁর স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান তাঁর স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন।

তাঁর অভিযোগ, এ চিকিৎসা কেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এ মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রের নির্যাতনের শিকার  মো. শামীম জানান, এ কেন্দ্রে সকলকে তারা মারধর করে। ঈদের পরে ১২ জনকে পিটিয়েছে। ফয়জুল মিয়াকে বেশি মারছে। যারা তরুন তারা তাদের অমানুষিক মার খেয়ে টিকে গেছে। কিন্ত এই লোকটি বয়স্ক তাই তিনি মারা যান। এখানে সকলকে প্রতিনিয়ত বর্র্বর নির্যাতন করে। মুখের ভিতর গামছা দিয়ে ৪/৫ জন মিলে পানির শক্ত পাইপ দিয়ে ওফর করে পিটায় চিকিৎসা কেন্দ্রের লোকজন।  আমরা এর পরিত্রান চাই।

এ ঘটনায় নিহতের মেয়ে নুরজাহান আক্তার বাদী হয়ে  বৃহস্পতিবার সোনারগাঁও থানায় মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রের প্রধান পরিচালক সজীব মিয়াসহ ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর পুলিশ চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD