বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন সুমি আক্তার (২৮) নামে এক তরুণী।

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে তিনি প্রেমিক নাঈম মিয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

সুমি আক্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

অভিযুক্ত নাঈম মিয়া সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকার হেলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে সুমি ও নাঈমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় নাঈম তাকে বিয়ের আশ্বাস দেন বলে দাবি করেন সুমি। তবে সম্প্রতি বিয়ের বিষয়ে নাঈম পিছিয়ে গেলে তিনি প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন।

সুমি আক্তারের অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পরও নাঈম বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে নাঈমের মা বলেন, মেয়ের মা আসুক। তিনি যদি বলেন যে আমার ছেলে তার মেয়ের সঙ্গে প্রেম করেছে, আর সেটি সত্য প্রমাণিত হয়, তাহলে আমরা তাদের দুজনের বিয়ে দিয়ে দেব। তবে এ ঘটনায় নাঈমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD