শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বেলজিয়াম প্রবাসীর জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেলজিয়াম প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত দু’দিন ধরে জমি দখল করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় বেলজিয়াম প্রবাসী মাহমুদুল হাসানের শাশুড়ী শিরিনা বেগম সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে বৃহস্পতিবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে বেলজিয়াম প্রবাসী মাহমুদুল হাসান সাতভাইয়াপাড়া মৌজায় প্রায় তিন শতাংশ জমি ২০২২সালে ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। ওই জমি সাতভাইয়াপাড়া গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে প্রভাবশালী সালাউদ্দিন ও মো. শাহ আলী নিজেদের দাবি করে দখল করে নেয়। বর্তমানে তারা ওই জমিতে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনায় বেলজিয়াম প্রবাসীর শাশুড়ি শিরিনা বেগম বাদি হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর স্থানীয় ভূমি কর্মকর্তার মাধ্যমে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
ভূক্তভোগী শিরিনা বেগম জানান, তার মেয়ের জামাই মাহমুদুল হাসান বেলমিয়াম প্রবাসী। ২০২২সালে সাতভাইয়াপাড়া গ্রামে ২.৯০ শতাংশ জমি ক্রয় করে ভূমি কার্যালয় থেকে নামজারি করে ভোগদখলে রয়েছেন। মেয়ের জামাই প্রবাসী থাকার সুযোগে তার দুই চাচাতো ভাই দখল করে দেয়াল নির্মাণ করছেন। সঠিক কাগজপত্র থাকলে দেখাবে এটাই স্বাভাবিক। তারা কাগজপত্র না দেখিয়ে জমি দখল করে নিয়েছেন।

অভিযুক্ত সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারো জমি তারা দখল করেননি। নিজেদের জমিতেই বাউন্ডারী দেয়াল নির্মাণ করছেন। অন্যের জমিতে কেউ বাউন্ডারী দেয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, প্রবাসীর জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে তাদের স্বপক্ষের কাগজপত্র নিয়ে আগামী সোমবার আসার জন্য বলা হয়েছে। তার পক্ষে সঠিক কাগজপত্র পাওয়া যাবে তাকে জমি বুঝিয়ে দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD