বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মচারীদের কুপিয়ে ও পিটিয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের  ইউটার্ন এলাকায় মুখোশধারী ছিনতাইকারীরা এ ছিনতাই করে।  ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬), মো. হযরত আলী (৪০) ও ওয়াসিম মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আমিন নামের একজনকে ঢামেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাংস ব্যবসায়ী মো. সোহাগ বাদি হয়ে রোববার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহাগ জানান, তার তিন কর্মচারী মো. আমিন, মো. হয়রত আলী ও ওয়াসিম মিয়া পিকআপ ভ্যানযোগে কুমিল্লার মেঘনা উপজেলার রায়পুরা এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে সোনারগাঁওয়ের  পিরোজপুরের মেরিখালী ব্রিজের  ইউটার্ন এলাকায় একটি সিএনজি যোগে আসা ৪-৫ জনের মুখোশধারী ছিনতাইকারী পিকআপ ভ্যানের গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তিন কর্মচারীর ওপর হামলা চালায়। এসময় তাদের কুপিয়ে ও পিটিয়ে গামছায় মোড়ানো ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মো. আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহন করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD