বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশা (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি র্দীঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ নাতী নাতনী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সাবেক আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার বাদ জোহর সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় মরহুমের জানাযা শেষে অর্জুন্দী পাবিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন