রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর ও হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়ির পাশে ফলজ গাছ উপড়ে ফেলে। এছাড়া মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। বুধবার সকালে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোঁটালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জমি দখল নিতে এর আগের দু’দফা মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় থানা একটি অভিযোগ ও একটি জিডি করা হয়। থানায় অভিযোগ ও জিডি করায় বাড়িতে এ হামলা করে। বাড়িতে হামলার ঘটনায় গতকাল বুধবার একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় ৩২৪ নং মৌজাকৃত ৪৩/৩ খতিয়ান ভুক্ত এসএ ৩৫৭ দাগে ৩২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এ জমি জোরপূর্বক দখল নিতে পায়তারা করে পার্শ্ববর্তী দুলালপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহ কামাল , আল আমিন, ইসমাইল, ইব্রাহিম ও তাদের লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। গত ২২ জানুয়ারি ও ৩ এপ্রিল দু’দফা মুক্তিযোদ্ধাকে জমি ছেড়ে দিতে বলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ ও জিডি করা হয়। থানায় জিডি ও অভিযোগ করা নিয়ে গত দু’দিন ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার সকালে শাহ কামাল, আল আমিন, ইসমাইল ও ইব্রাহিমের নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা করে। হামলাকারীরা মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়িঘর ভাংচুর করে। তারা বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে ৭/৮টি লিচু গাছের চারা উপড়ে ফেলে। এসময় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের কেউ বাড়িতে ছিল না। হামলাকারীরা তাদেরকে গালিগালাজ করে আবারও হত্যার হুমকি দিয়ে চলে যায়।
অভিযুক্ত শাহআলম ঘটনার বিষয় অস্বীকার করে বলেন, তারা আমাদের কিছু জায়গা দখল করে আছে। আমরা তাদেরকে কয়েকবার বলেছি আমাদের জায়গা ছেড়ে দিতে। এ নিয়ে কিছু কথাকাটা হয়। কোন হুমকি বা বাড়িতে ভাংচুর হয় নি। ঘটনা মিথ্যা, আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয় তারা।
সোনারগাঁও থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, এ নিয়ে থানায় অভিযোগ ও জিডি রয়েছে থানায়। হামলায় ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD