বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে মেঘনা সেতুর রেলিং লুটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতুর রেলিং ও জয়েন্ট এ্যাঙ্গেল লুটের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট বেপারী বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁওয়ে ঝাউচর এলাকার বাবুল মিয়া ও সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রোমান মিয়া। রোমান মিয়া প্রতাপেরচর এলাকার রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া রেলিং ও জয়েন্ট এ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এর আগে গত ১৮জুলাই ও ২ আগষ্ট দু’দফায় মেঘনা সেতুর রেলিং ও জয়েন্ট এ্যাঙ্গেল লুট হয়। এ ঘটনায় গত রোববার রাতে সড়ক ও জনপথ বিভাগের দুই কর্মচারী বাদী হয়ে সোনারগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের  সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার মেঘনা সেতুর ঢালুতে গত ১৮ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি সেতুর রেলিং ও জয়েন্ট এ্যাঙ্গেল খুলে নিয়ে যায়। দ্বিতীয় দফায় গত ২ আগষ্ট রাত আড়াইটার দিকে পুনরায় মেঘনা সেতুর রেলিং লুট হয়। গত রোববার সকালে এগুলো বিক্রির জন্য পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট বেপারী বাজার এলাকায় বাবুল মিয়ার ভাঙ্গারী দোকানের বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এবাদুর রহমানের ছেলে রোমান মিয়াকে এ্যাঙ্গেল ও রেলিং ও অটোরিক্সাসহ তাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপার্দ করে। পরে তার তথ্যে ঝাউচর এলাকার আব্দুল হকের ছেলে বাবুল মিয়ার ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে ১৫টি স্টীলের তৈরি রেলিং ও এ্যাঙ্গেল উদ্ধার করে। এসময় বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। এঘটনায় গত রোববার রাতে সোনারগাঁও থানায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ভিটিকান্দি উপ-বিভাগের এম.এল.এস.এস মো. মিজানুর রহমান বাদি হয়ে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। এছাড়াও কার্যসহকারী মো. আব্দুল আলীম বাদি হয়ে আরো একটি মামলা দায়ের করেন।

সোনারগাঁও  থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মেঘনা সেতুর রেলিং ও এ্যাঙ্গেল লুটের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD