বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে টিপু সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শুক্রবার সকাল ৬টার দিকে সোনারগাঁও পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও রানার্স নামে একটি শরীরচর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করে।

নিহত টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মিয়ার ছেলে। সে সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকার শিল্পপতি হাজী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী।

জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও পৌরসভার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু করে। দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৬ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও শিল্পপতি হাজী আশরাফ উদ্দিন ও তার পরিবারের একাধিক সদস্য অংশগ্রহণ করে। পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী টিপু সুলতান তাদের সঙ্গে হেঁটে রওনা হন। অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়া দিঘিরপাড় এলাকায় এলে টিপু সুলতান হঠাৎ বুকব্যাথা অনুভব করেন ও অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন। এসময় আয়োজকদের মেডিক্যাল টিম চিকিৎসার জন্য তাকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মদনপুর আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও শিল্পপতি হাজ আশরাফ উদ্দিন জানান, নিহত টিপু সুলতান তার ব্যক্তিগত সহকারী ছিলেন। তাকে আমি সবসময় আমার পরিবারের সদস্য মনে করতাম। আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে সে পানাম আমিনপুর মাঠ এলাকায় আমাদের সাথে এসেছিলেন। এভাবে অসুস্থ হয়ে সে মারা যাবেন এটা আমি কখনও চিন্তাও করতে পারিনি। তার মৃত্যুতে আমার পরিবারের সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬-এর প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। টিপু সুলতান শিল্পপতি আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তার মৃত্যুতে আয়োজক কমিটির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।

এদিকে মিনি দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ আয়োজক কমিটির সকল সদস্য টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD