বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অটোচালকের নাম মো. শাকিল (২৬)। তিনি ওই গ্রামের মুসা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,  বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাজকর্ম শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল অটোচালক শাকিল। পথে বাড়ির পাশের একটি ঝোপ থেকে বেরিয়ে আসা বিষাক্ত সাপ শাকিলের পায়ে দংশন করে।
পরিবারের সদস্যরা জানান, সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পায়ে বাঁধ দেওয়া হয়। পরে স্থানীয় এক কবিরাজের পরামর্শে পায়ের বাঁধ খুলে দেওয়া হলে, অল্প সময়েই বিষ শরীরে ছড়িয়ে পড়ে। এতে শাকিলের শরীরে জ্বালা-পোড়া ও ছটফটানি শুরু হয়। পরে তাকে  দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, সাপের কাপড়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি।  তবে এ বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করে নি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD