বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে স্কুলের মালপত্র বিক্রির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালপত্র দরপত্র ছাড়া রাতের অন্ধকারে গোপনে বিক্রির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন, ঝাড়ু ও জুতা মিছিল করেছে স্থানীয়রা।

রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসুচিতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। এসময় অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভুঁইয়া মাসুম ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তাদের শাস্তি দাবি করেন।

কর্মসুচিতে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম বলেন, এ ইউনিয়নকে যেন ব্যক্তিগত সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান নিজেদের ইচ্ছে মতো সব কিছু করছেন। বিদ্যালয়ের মালামাল রাতের অন্ধকারে নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়েছে। পরে এলাকাবাসী মালামাল ভর্তি গাড়ি আটক করেছে। আমরা চাই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মালপত্র গোপনে রাতের আধারে বিক্রি ন্যাক্কারজনক ঘটনা। স্কুলের মতো জায়গায় দুর্নীতি ও অনিয়ম করছে যারা তাদের ছাড় দেওয়া হবে না।  স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এ প্রত্যাশা করছি।  কর্মসুচিতে শিক্ষার্থীরা ঝাড়ু ও জুতা প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

অভিযুক্ত স্কুল কমিটির সাবেক সভাপতি কামরুজ্জামান ভুঁইয়া মাসুম বলেন, যারা আমার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছে তারাই ভাল বলতে পারবেন। তবে আমি অনিয়ম ও দুর্নীতি করি, তাই মনে হয় এ কর্মকান্ড করেছে। এটাই লিখে দেন।

বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া বলেন, স্কুলের একটি কমিটি করে মালামাল বিক্রি করেছি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতি ছিল না। বিক্রি করার পর গাড়িতে ওঠাতে রাত হয়ে যায়। এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর শনিবার স্কুল বন্ধ থাকার সুযোগে সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজসে দরপত্র ছাড়া রাতের অন্ধকারে পঞ্চমীঘাট স্কুলর মালামাল বিক্রি করা হয়। স্থানীয়রা মালামাল ভর্তি গাড়ি আটক করে পুলিশে হস্তান্তর করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD