শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি, আহত ৬ 

মনির হোসেন, জামপুর প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি সংগঠিত করেছে মুখোশধারী ডাকাতদল।
সোমনার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও ও আড়াইটার দিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণলংকার, মোবাইল সেট, নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতরা বশিরগাঁও গ্রামের বাড়ির গৃহকর্তাসহ ৬ জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা মো. জাহাঙ্গীর আলম ও মো. শরীফ মিয়া বাদি হয়ে পৃথকভাবে  মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে।
জানা যায়, উপজেলার জামপুরে ইউনিয়নের বশিরগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলম বাড়িতে গরু পালন করে ও রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার ছেলে সাব্বির আহম্মেদ রূপগঞ্জের গাউছিয়ায় বাস কাউন্টারে চাকুরী করেন। সাব্বির তার স্ত্রীকে নিয়ে গাউছিয়ায় বসবাস করে। মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তার ছেলে ও ছেলের বউ বশিরগাঁও গ্রামের তাদের বাড়িতে গত সোমবার তার স্ত্রীকে দেখতে আসেন। গত সোমবার দিবাগত রাতে বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল সিমেন্টের পিলার দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাই ঘুম থেকে জেগে উঠলে সবাইকে হাত পা বেঁধে ছেনা ও রামদা দিয়ে জিম্মি করে ফেলে। পরে ডাকাতদল টাকা ও স্বর্ণলংকার দিতে বললে তাদের ডাকাতি কাজে বাধাঁ দিলে ডাকাতরা বাড়ির গৃহকর্র্তা জাহাঙ্গীর আলম (৫৫), অসুস্থ গৃহকর্তী হাওয়া বেগম (৪৫), ছেলে সাব্বির আহমেদ (২০), ছেলের বউ লামিয়া আক্তার (১৮), মেয়ে ছানিয়া আক্তার (১৬) ও নাদিয়া আক্তার ( ১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতদল প্রায় ২ ভরি ওজনের স্বর্ণলংকার, ৪টি মোবাইল সেট, নগদ ১৬ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির সকলেই আহত অবস্থায় স্থানীয়ভাবে  চিকিৎসা নেয়।
অপরদিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শরীফ মিয়া বাড়িতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাত দল হানা দিয়ে চৌদ্দ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকাসহ ২০ লাখ টাকার মূল্যের মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শরীফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি মো. কামরুজ্জামান পিপিএম জানান, ডাকাতির ঘটনায় থানায় পৃথক অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD