বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ইউনিয়নে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের ললাটি, আন্দিরপাড়, চেঙ্গাইন ও সাদিপুর ইউনিয়নের নয়াপুর, সাদিপুর গ্রামের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই ইউনিয়নের ৫ কিলোমিটার অবৈধ পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রাসকের সিনিয়র সহকারী কমিশনার আরনিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় তিতাস গ্যাসের সোনারগাঁও জোনাল অফিসের ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, রিয়াজ মহিউদ্দিন, সোনারগাঁও থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন তারা। ফলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD