শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে ৪ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু (৩৯), সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন (৩৩), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ময়নাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৭) এবং সিদ্ধিরগঞ্জের সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩২)।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মহিবুল্লাহ জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে  দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD