মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ৭ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

oplus_0

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম রুহুল আমিন আশিক (২১)। মঙ্গলবার সকালে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় রংঙের কাজ করার এ দূঘটনা ঘটে। নিহত রুহুল আমিন রংপুরের কাউনিয়া থানার পূর্বচালহাট গ্রামের আতাউর রহমানের ছেলে। সোনারগাঁওয়ের প্রতাপের চর নোয়াব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তিনি বসবাস করেন। কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহতের লাশ পরিবারের কাছ হস্তান্তর করে।

নিহতের বাবা আতাউর রহমান জানান, তার ছেলে রুহুল আমিন আশিক মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট ফ্যাক্টুরিতে রাজু নামের এক ঠিকাদারের মাধ্যমে রঙের কাজ করে। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো স্টীলের ভবনের ৭তলার কাজ করছেন। হঠ্যাৎ নিরাপত্তা বেল্ট ফসকে সে নীচে পড়ে আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শ্রমিক নিহত হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD