মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

ভোরের পাখি সোনারগাঁও এর  প্রধান কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁও” এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোনারগাঁও পৌরসভা আদমপুর বাজার এলাকায় বুধবার রাতে শারীরিক ব্যায়াম, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলা এ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার(সোনারগাঁও) আল আমিন তুষার, ব্যবসায়ী ও সমাজ সেবক সেলিম হোসাইন, রফিকুল ইসলাম বিপ্লব।
ভোরের পাখি সোনারগাঁও সংগঠনের শারীরিক ব্যায়ামের প্রশিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় ও জুনিয়র সেলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোরের পাখি সোনারগাঁও সংগঠনের সদস্য মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদ, সাংবাদিক মোক্তার হোসেন, ব্যবসায়ী রমজান হাসান, আহাম্মদ হোসেন, মোঃ মিলন, দেলোয়ার হোসেন, সমাজসেবক খোরশেদ আলম, মোঃ মাখন, সুজন, শফিকুল ইসলাম, কাউসার, মিজান প্রমূখ।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, সুস্থ থাকতে হলে ব্যায়ামের বিকল্প কিছুই নেই। প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ও ভোর বেলায় ঘুম থেকে উঠে ব্যায়াম করাই পারে আমাদেরকে তারুণ্যে উজ্জীবিত রাখতে ও সুস্থ রাখতে। ভোরের পাখি সোনারগাঁও সংগঠনের সদস্যরা প্রতিদিন ভোর বেলা সকালে শারিরীক ব্যায়ামে অংশগ্রহণ করে সুস্থ ভাবে জীবন যাপন করতে পারছে এটা জেনে খুবই ভালো লাগছে। এছাড়াও এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এটা সত্যিকার অর্থেই প্রশংসনীয় কাজ। আমি এ সংগঠনের আরও উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করি।এর আগে ফিতা  ও কেক কেটে প্রধান অতিথি আসিফ আল জিনাত ভোরের পাখি সোনারগাঁও সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন। এছাড়াও ভোরের পাখি সোনারগাঁও সংগঠনের নেতৃবৃন্দের কাছে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, ২০২২ সালে ভোরের পাখি সোনারগাঁ সংগঠন প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পরিচালিত এ সংগঠনের সদস্যরা শারীরিক ব্যায়াম, খেলাধুলা, ম্যারাথনে অংশগ্রহণ, ভ্রমণ ও  সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD