বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

সোনারগাঁও প্রেস ক্লাবের নতুন কমিটিকে এমপি খোকার শুভেচ্ছা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের নব গঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন  নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে তিনি নব গঠিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সাংসদ লিয়াকত হোসেন খোকা জানান, সোনারগাঁও প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের সকল সদস্য  সোনারগাঁওয়ের উন্নয়নে লেখনীর মাধ্যমে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি। তিনি সোনারগাঁও প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার নিশ্চয়তা দিয়ে বলেন, আমি সব সময় সাংবাদিক মহলের সাথে আছি। তাদের সাথে নিয়েই সোনারগাঁওয়ের উন্নয়ন করতে চাই।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিন, সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হাবিব, রবিউল হুসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সাংবাদিক কল্যান সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য শামসুল আলম তুহিন, সদস্য রুবেল মিয়া প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD