মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম মোসা. সনিয়া আক্তার জান্নাত। তিনি বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমণ্ডল এলাকার হৃদয়ের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সনিয়া আক্তার জান্নাত হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে আসমা বেগম পুলিশ হেফাজতে রয়েছেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে আনসার সদস্য মোতায়েনের পর নিরাপত্তাব্যবস্থা অনেকটাই জোরদার হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD