রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

১০ কোটি মানুষ কোন না, কোন ভাবে এই সরকার দ্বারা উপকৃত হয় -শামীম ওসমান –

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

শেখ হাসিনা একটি অনুভূতির নাম, শেখ হাসিনা মাথা উঁচু করে দাঁড়াবার নাম। মৃত্যুর ভয়কে উপেক্ষা করে যিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাংবাদিকদের জন্য করবে নাতো করবে কে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমান বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সাংবাদিকদের সহযোগিতা করছেন না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, যারা বিকলাঙ্গ, দুস্থসহ সকল শ্রেণী পেশার মানুষের জন্যই তিনি কাজ করছেন। বাংলাদেশের প্রায় দশ কোটি মানুষ সরাসরি এই সরকারের উপকার ভুগি হয়েছেন।

রোববার রাতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত নিহত সাংবাদিক পরিবার ও চিকিৎসাধীন সাংবাদিকদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

শামীম ওসমান আরো বলেন এপ্রিল রাশিয়া যুদ্ধ, হুতি বিদ্রোহ, ইরান পাকিস্তানসহ না না কারণে পৃথিবী আজ অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য ছায়া হয়ে দাঁড়িয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার মাস আগেই বলেছেন, বাড়ির আঙিনার চাকরি শুরু করে এক শতাংশ জায়গাও যাতে খালি না থাকে। হাঁস মুরগি কৃষি খামার সহ করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
নারায়ণগঞ্জ থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদস্যতা ইভটিজিং প্রতিরোধ করার জন্য সাংবাদিক সহ সমাজের সকল পেশার মানুষের সহযোগিতার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন আগামী ২৭ শে জানুয়ারি নগরীর ইসদাইর একেএম শামসুদ্দোহা ক্রিকেট স্টেডিয়ামে একমত বিনিময়ে সভার আয়োজন করা হয়েছে। মাদক সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে প্রত্যাশা সংগঠনের নামে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে তিনি জানান।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মীথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দ্বীপু,নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদুর রহমান, সাংবাদিক জামাল শেখ সহ অনেকে।

শামীম ওসমান তার বক্তব্যে তার নিজ তহবিল থেকে নিহত দুই সাংবাদিক পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD