শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দলিল লিখক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দলিল লিখক মোশারফ হোসেন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে। এতে নিহত মোশারফের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছোট ভাই সোলায়মান মিয়া, মেয়ে মিম আক্তার, মাদ্রসা শিক্ষক মাওলানা মাইনুদ্দিন মিয়া, স্বজন আলমগীর হোসেন, হুমায়ুন, শাহরুখ, মাসুদ হাসান রূপালী, ইলিয়াস, সামসুল হক মাষ্টার প্রমুখ।

মানববন্ধনে নিহতের বড় ভাই সোলাইমান মিয়া বলেন, পরকিয়ার জের ধরে তার স্ত্রী ও তার পরকিয়া প্রেমিক রিপন মিয়া মোশারফকে সঙ্গে নিয়ে নৃশংসভাবে বৈদ্যুতিক শক ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করি।
নিহত মোশারফের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী মীম বলেন, তার বাবাকে যারা খুন করেছে তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেল হাসতে রয়েছে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করে সে।

উল্লেখ, গত ২৪ সেপ্টেম্বর পরকিয়ার জেরে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা ও সোনারগঁও উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক মো. মোশারফ হোসেন ভূইয়াকে বৈদ্যুতিক শক দিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার করে স্ত্রীর শাহিনুর আক্তার ও পরকিয়া প্রেমিক রিপন মিয়া। এ ঘটনায় দলিল লিখকের বড় ভাই সোলাইমান মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর ঘটনায় জড়িত শাহিনুর আক্তার ও পরকিয়া প্রেমিক রিপন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD