রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

অসহায় জনগণের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ পাক শেখ হাসিনাকে রক্ষা করেছেন.. এমপি খোকা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছিলেন না। তাই আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। বাংলাদেশের অসহায় জনগনের মুখে হাসি ফোটানোর জন্য মহান আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করে ছিলেন। তিনি দেশে ফিরে আসার পর বিএনপি-জামায়াত জোট তাকে ২১ বার প্রাণ নাশের চেষ্টা চালিয়েছে।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে। সে হামলায় ২১ জনকে তারা হত্যা করে। আর সেই প্রচেষ্টার নেপথ্যের নায়ক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে এখন লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে। আর সেখান থেকেই দেশে অরাজকতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১’শ ৫০ কোটি টাকার ৩’শ ১০টি উন্নয়ন প্রকল্প সমূহের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমীন সরকার ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ প্রমুখ।

অনুষ্ঠানে এমপি লিয়াকত হোসেন খোকা আরও বলেন, তারেক রহমান ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। তিনি রাজনীতি করবেন না এই শর্তে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন। যার অসুস্থ মায়ের প্রতি একটুও ভালোবাসা নেই সে কিভাবে বাংলাদেশের জনগণকে ভালোবাসবে। তিনি বলেন, আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকার কারণে সোনারগাঁওয়ে চলমান ১০ বছরে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD