নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে মরহুম আরাফাত হোসেন কোকো স্মৃতি নাইট ডিকবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জামপুরের মহজমপুর ভূমি অফিস সংলগ্ন খেলার মাঠে মহজমপুর যুব সমাজের উদ্যোগে এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে শেখের হাট স্পোর্টিং ক্লাব ও বুরমদী স্পোর্টিং ক্লাব অংশ নেয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
জামপুরের মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোঃ আল-মামুন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, আব্দুল লতিফ মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার প্রমুখ।
আপনার মতামত দিন