রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও  সিএনজির সংঘর্ষে কলেজ ছাত্রসহ  নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক,  আড়াইহাজার :
ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার  সকাল ৯ টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায়  এই দূর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নাফিজ নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। নিহত নাফিজ রূপগঞ্জের বাইল্লা মিয়া বাড়ির নাইম মিয়ার ছেলে। অন্য জন অজ্ঞাত পরিচয়ের ৫০ বছরের পুরুষ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ শহর থেকে বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহি বাস নরসিংদীর যাচ্ছিল। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পাল্লা এলাকায় নরসিংদী থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন। এসময় স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন  বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ি পুলিশ এসে লাশ নিয়ে যায়।
হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। ক্ষতিগ্রস্থ সিএনজিটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় সড়ক আইনের মামলা হবে এবং বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হবে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াসহ তাদের বিস্তারিত নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD