সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মোগরাপাড়া শাখার উদ্যোগে বুধবার সোনারগাঁও সরকারী কলেজ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। “বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজম্মের টেকসই বাংলাদেশ”- এ শ্লোগান নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এ বৃক্ষরোপন পালন করা হয় বলে জানান মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন শিকদার।

বৃক্ষরোপন কর্মসূচি উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন শিকদার, সোনারগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জাামান অপু, সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, আবু তাহের, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মনিরুজ্জামান সরকার, ব্যাংকের সম্মানিত গ্রাহক রুহুল হায়দার প্রমুখ।

মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন শিকদার জানান, তার ত্বত্তবধানে সোনারগাঁও সরকারী কলেজে, সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজ, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ ,শামসুজ্জেহা স্মৃতি বিদ্যালয়ে ও সম্মানিত গ্রাহক পর্যায়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও বিতরন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD