বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত ৩

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দাবিকৃত চাঁদা না দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নেতার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। মঙ্গলবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতার স্ত্রীসহ ৩ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম বাদী হয়ে বুধবার দুপুরে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম দীর্ঘদিন যাবত এলাকায় মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানীর সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এ ব্যবসায় পাটনার দাবি করেন বৈদ্যের বাজার ইউনিয়নের বসুনদরদী গ্রামের রতন, খোকন, রাজু, সাকিবসহ ১০/১২ জনের একটি গ্রুপ। তিনি এ দাবি রাজি না হওয়ার তার কাছ থেকে ব্যবসার ২৫ শতাংশ লভ্যাংশ চাদাঁ দাবি করে। দাবিকৃত এ চাঁদা দিতে রাজি না হওয়ার বিএনপি নেতা আবুল হাসেমকে বিভিন্ন সময় হত্যা হুমকি দেয় তারা। এর জেরে তারা গত দু’দিন ধরে আবারও দাবিকৃত চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে বিএনপির নেতা আবুল হাসেমের বাড়িতে রতন, খোকন, রাজুর নেতৃত্বে রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আবুল হাসেমের বাড়িঘর ভাংচুর করে, আসবাবপত্র তছনছ করে আলমারী ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, স্বর্ণলংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বিএনপি নেতা আবুল হাসেম বাড়িতে ছিলেন না। হামলার সময় হামলাকারীদের বাধা দিতে এলে আবুল হাসেমের স্ত্রী রিনা আক্তার, ভাতিজা আজিজুল, ভাইয়ের স্ত্রী মুকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় বুধবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত রতন ও খোকন ঘটনার কথা অস্বাকীর করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান , হামলার ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য এলাকায় অভিযান অব্যহত রয়েছে।

হাসান মাহমুদ রিপন

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD