শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

সোনারগাঁওয়ে মাদকসহ ৫ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমান মাদকসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার সকালে সোনারগাঁও পৌরসভার দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, সোনারগাঁও পৌরসভার দিঘীরপাড় গ্রামের  মৃত সিরাজুল হকের ছেলে মনির হোসেন, সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সাইদ হোসেন, পৌর এলাকার আমিনপুর গ্রামের চান মিয়া ব্যাপারীর ছেলে রিপন ব্যাপারী,  রূপগঞ্জ উপজেলার তারাবো নোয়াপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আবুল কালাম ও তারাবো বাজারের মৃত রহমান আলীর ছেলে আলী আজম বাদল।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান, শুক্রবার সকালে দিঘীরপাড় এলাকা অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ৫ শ’ ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ হাতে নাতে ৫ মাদক কারবারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল,  মাদক বিক্রির ৩ হাজার ৪শ’ টাকা, ৬ টি মোবাইল সেট ও ১০টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD