শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীল নকশা-মামুনুল হক সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের আকর্ষণ হবে সোনারগাঁও -সাংসদ মান্নান  আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়-চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন রূপগঞ্জে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জে গ্যাসের প্রকট সংকট, উৎপাদনে ধস ও কারখানা বন্ধের শঙ্কা আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি

নারায়ণগঞ্জে গ্যাসের প্রকট সংকট, উৎপাদনে ধস ও কারখানা বন্ধের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

দেশের অন্যান্য কিছু এলাকায় শিল্পকারখানার গ্যাস পরিস্থিতিতে সামান্য উন্নতি দেখা গেলেও নারায়ণগঞ্জে গ্যাস-সংকট এখনো প্রকট আকার ধারণ করে আছে। পর্যাপ্ত গ্যাসের চাপে (পিএসআই) ঘাটতি থাকায় জেলার শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে, এমনকি কোনো কোনো কারখানা পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।

শিল্পসংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পপার্কে অবস্থিত ‘এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং’ কারখানায় গত ১৮ আগস্ট থেকে গ্যাস সরবরাহ প্রায় নেই বললেই চলে। ফলে কারখানাটির উৎপাদন একপ্রকার পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির মহ ব্যবস্থাপক বাবুল হোসেন জানান, তাঁদের কারখানায় প্রতিদিন প্রায় ১১০ টন কাপড় ডাইং করার সক্ষমতা রয়েছে। ডাইং চার্জ প্রতি কেজিতে ১০০ টাকা হিসেবে প্রতিদিন তাঁদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে। এছাড়া ডাইং বন্ধ থাকায় তৈরি পোশাক (গার্মেন্টস) সেকশনে চাহিদা অনুযায়ী কাপড় সরবরাহ করা যাচ্ছে না, যার ফলে পোশাক খাতের পুরো উৎপাদন প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হচ্ছে।

একই পরিস্থিতির শিকার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিল্পকারখানাগুলোও। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহসভাপতি ও সংসদ সদস্য আবুল কালাম জানান, সোনারগাঁয়ে অবস্থিত তাঁর নিজের প্রতিষ্ঠান ‘চৈতি কম্পোজিট’-এ গ্যাস-সংকটের কারণে উৎপাদন কমে ৪০ শতাংশে নেমে এসেছে। প্রায় এক মাস ধরে এলাকার অধিকাংশ বস্ত্রকলেই এই অচলাবস্থা চলছে।

বিটিএমএ নেতারা জানিয়েছেন, টানা গ্যাস-সংকটের কারণে জেলার বস্ত্রকল ও শিল্পকারখানাগুলো আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছে। সংকট দীর্ঘায়িত হতে থাকায় আন্তর্জাতিক ক্রেতারাও তৈরি পোশাক ও সুতা সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছেন। উদ্যোক্তারা দ্রুত নারায়ণগঞ্জ এলাকার শিল্পকারখানাগুলোতে গ্যাসের প্রয়োজনীয় চাপ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD