রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

রফিকুল হায়দার বাবু :
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জেট সোনারগাঁও অংশে সপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন চালকরা। এদিকে হাইওয়ে পুলিশ বলছে গাড়ি বিকল ও সড়কে খানাখন্দের ফলে এই যানজট।
শুক্রবার বেলা ১১ পর হতে দুই মহাসড়কে যানজটের নাকালে পড়ে চলাচলরত মানুষজন। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। দুপুর আড়াইটায় যানচলাচল  স্বাভাবিক হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে ছোটবড় মিলিয়ে তিনটি গাড়ি বিকল হলে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা- সিলেট মহাসড়কের তারাবোসহ কয়েকটি অংশে খানাখন্দের ফলে যানবাহন ধীর গতিতে চলাচল করায় এ ভোগান্তি পোহাতে হয়।
আদনান আহমেদ তুষার নামের এক যাত্রী বলেন, মেঘনা যাবার জন্যে কাঁচপুর থেকে  গাড়িতে উঠে মদনপুর অংশে আটকা পড়েছে। যাত্রাপথে কয়েক মিনিট পরপর অল্প কিছুক্ষণ করে গাড়ি চলে আবার থেমে যাচ্ছে।
আসাদুল ইসলাম নামের এক চাকুরীজীবি জানান, সোনারগাঁওয়ে মোগরাপাড়া হতে কাজের উদ্দেশ্যে গাড়িতে উঠে টিপরদী এসে আটকা পড়ি।  এখনো ১ কিলোমিটার পার হতে পারিনি। উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুনলাম গাড়ি বিকল হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান,ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের ফলে এই যানজট সৃষ্টি হয়। এটা প্রতিদিনই হচ্ছে। এর পাশাপাশি সড়কের খানাখন্দ এড়াতে যানবাহন চালকরা লেন মেনে যাতায়াত না করায় এমনটা হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন,  শুক্রবার সকাল হতে তিনটি গাড়ি বিকল হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট লেগেছে। একটি ১৪ চাকার,১টি মিনি পিক-আপসহ তিনটি গাড়ি বিকল হয়। বিকল গাড়ি সড়ক হতে সরানোর কাজ চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে। দুপুর আড়াইটার দিকে সড়কে গাড়িও চলাচল করে যানচলাচল স্বাভাবিক হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD