রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

সোনারগাঁওয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। নিহতের নাম অভয় দাস (১৪)।
রোববার রাত সাড়ে ৭ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।
নিহত কিশোর অভয় দাস কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।
নিহতের স্বজন অপু দাস জানান, রোববার  মেঘনা উপজেলা থেকে সোনারগাঁওয়ের কাবিলগঞ্জ এলাকায় ফুফুর বাড়ীতে বেড়াতে আসে অভয় দাস ও তার পরিবার। সন্ধার দিকে সে পাশ্ববর্তী ঋষিপাড়া এলাকার আরেকটি পূজা মন্ডপে অটোরিকশা দিয়ে ঘুরতে বের হয় সে। পরবর্তীতে তাদের অটোরিকশা আরেকটি  অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অভয় দাস মারা যায়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক সামরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আইনানুগ কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD