বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

জাকের পার্টির কাউন্সিল সফল করার লক্ষে সোনারগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা বাংলাদেশে ৩শ’ আসনে প্রার্থী বাছাই কাউন্সিল অনুষ্ঠিত হবে। সে লক্ষে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও) আসনের কাউন্সিল সফল ভাবে সম্পর্ণ করার জন্য শনিবার সকালে  সোনারগাঁও জি আর ইনস্টিটিশন মডেল এন্ড কলেজ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা জাকের পার্টির সভাপতি মাওলানা আব্দুস সালাম সভার সভাপতিত্ব করেন । সভায় সুশৃঙ্খল ভাবে কাউন্সিল সফল করার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয় ও বর্তমান দেশের পরিস্থিতি ও জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

সভায় আলোচনায় অংশ নেন সোনারগাঁও উপজেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস প্রধান দুলু, সহঃ সভাপতি নাসির আহমেদ, সহঃ সভাপতি মোঃ তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ছাব্বির হোসেন, প্রচার সম্পাদক মোঃ আল-আমিন, সোনারগাঁ পৌরসভা জাকের পার্টির সভাপতি মোঃ মনির হোসেন,  নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টি যুবফ্রন্টের প্রচার সম্পাদক মাহ্ফুজুল রহমান কাওসার, সোনারগাঁও উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ সমন, সোনারগাঁও উপজেলা ছাত্রফ্রন্ট নেতা শুভ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD