শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে- লিয়াকত হোসেন খোকা এমপি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন আগামীতে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি হবে সবচেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে ওয়ার্ড পর্যায়ে থেকে উপজেলা পর্যন্ত সব কমিটি আগামী ২ মাসের মধ্যে সন্মেলন করতে হবে।  এ লক্ষ্য নিয়ে সবাইকে এক সাথে যার যার ওয়ার্ডে কমিটি গঠন করতে হবে।  তিনি বৃহস্পতিবার  বিকেলে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় তার কার্যালয়ে জাতীয় পার্টি জামপুর ইউনিয়নের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলপন।  এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, ফজলুল হক, দিলীপ ভূইয়া, অসিত ভূইয়া, দেলোয়ার হোসেন, কবির মোল্লা, নাসির মেম্বার, বকুল মেম্বার, নিলুফা আক্তার ময়না,মনির মেম্বার বদিউজ্জামাল বধু মেম্বার প্রমুখ।

সভা শেষে জামপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হিসেবে মো: কামরুজ্জামান কামরুল মেম্বার ও সাধারণ সম্পাদক করা হয় আব্দুল হাই কে, সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মো: শাহাদাত হোসেন, সহ সভাপতি নবী হোসেন, সহ সভাপতি মোঃ রমজান কে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৯ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে আবুল কালাম চন্দন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মুজিবুর রহমান কে।জাতীয় যুব সংহতির সভাপতি করা হয়েছে মো: শফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক করা হয়েছে মো: লিটন মিয়া কে।তাছাড়া জাতীয় মহিলা পার্টির সভাপতি নির্বাচিত করা হয়েছে শিল্পী বেগম মেম্বার কে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে তাহমিনা আক্তার কে।
এছাড়া জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি করা হয়েছে নাসির উদ্দিন মেম্বার কে ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক মেম্বার বকুল মিয়া মেম্বার কে,সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মো: ওসমান মিয়া কে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি করা হয়েছে দ্বীল মোহাম্মদ কে
জাতীয় যুব সংহতির সভাপতি করা হয়েছে মো: মিছির আলী কে, সাধারণ সম্পাদক করা হয়েছে মো: হেকিম আলী কে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD