শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

জাতীয় পার্টির কাউকে বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না– আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায়  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: শহীদ সরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাফিউদ্দিন মজনু, বিএনপি নেতা শফিউল আলম বাচ্চু, নিজাম, বাবুল, রাকিব, আবু সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁওয়ে জাতীয় পার্টির কাউকে বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না। আমরা ১৬ বছর অনেক কষ্ট করেছি। বিএনপির রাজনীতি করতে গিয়ে আমরা অনেক হামলা, মামলার শিকার হয়েছি। জেল জুলুমের শিকার হয়েছি।আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বিএনপির নেতাকর্মীদের অনেক মিথ্যা গায়েবি মামলা দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD