বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জামপুরে দেড় হাজার পরিবারকে ঈদ উপহার দিল মাতৃভূমি

 

মনির হোসেন,  জামপুর প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন দেড় হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট চৌরাস্তা এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও ২০জন অসহায় পরিবারকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০টি ছাগল বিতরণ করা হয়। এসময় অসহায় দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, আলু, পেয়াজ, শাড়ী, লুঙ্গি বিতরণ করা হয়।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিল্পপতি আবদুল্লাহ আল মামুন, দৈনিক সমকালের সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিরউদ্দিন, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী, মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম শাহিন ,আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, সাবেক সদস্য বকুল মিয়া প্রমুখ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD