বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুনিয়র বৃত্তি’র মেধা স্থানে প্রথম উপজেলার সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের আলিফ মোল্লা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
এবারের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ১২৬ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও.জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আলিফ মোল্লা মেধা স্থানে উপজেলার প্রথম হয়েছে।
এবার সোনারগাঁও উপজেলায় ৩২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৮০জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পুরো উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
এছাড়া তিনটি ট্যালেন্টপুল ও ৯ টি সাধারণ বৃত্তি পেয়ে পুরো উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এ শিক্ষা প্রতিষ্ঠান।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় প্রথম স্থান অধিকারকারী আলিফ মোল্লা সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া গ্রামের মনির হোসেন মোল্লা ও মোমেনা আক্তার লাভলী দম্পতির পুত্র।
সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন, এবারের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ক্লাস করানো হয়েছিল। তাছাড়া শিক্ষকদের দিকনির্দেশনায়  শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম করেছে। আলিফ মোল্লার সাফল্যে তিন তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ প্রতিষ্ঠানের অন্য দুজন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো মোরসালিন হোসাইন সূর্য ও আহনাফ আনান তৌসিফ।
সাধারণ বৃত্তি প্রাপ্ত ৯জনের মধ্যে ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে শিক্ষার্থী। ৪জন ছেলে বৃত্তি প্রাপ্তরা হলো আদনান, জুবায়ের আল রাহি, নাকিবুল আলম নাকিব ও আবু সাইদ।
এছাড়া ৫ জন মেয়ে বৃত্তি প্রাপ্তরা হলো দিঘী,নওরিন, হাফসা, নুসরাত জাহান নুহা ও নাদিয়া আক্তার দোলা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD