সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ধর্ষণ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে পাঁচ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্য সম্পর্কে আগেই শুনেছি- এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জ-৪ নিয়ে জনগণের চাওয়া-পাওয়াকেই অগ্রাধিকার দেব -মাধবী মার্মা সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূয়া প্রত্যায়ন দেওয়ার অভিযোগ সোনারগাঁওয়ে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার সোনারগাঁওয়ে অস্ত্র ও ইয়াবাসহ ২৪ জন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্য সম্পর্কে আগেই শুনেছি- এসপি হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান বলেছেন, “পূর্ব থেকেই শুনে এসেছি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য আছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।”

সোমাবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় নবাগত এসপির উপস্থিতিতে এক দীর্ঘ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত সাংবাদিকবৃন্দ নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক-ছিনতাই-কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক চক্রের সক্রিয়তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জটিল সমস্যার চিত্র তুলে ধরেন।

সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সাথে শুনে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি চিহ্নিত সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জোরালো আশ্বাস দেন। একই সাথে তিনি অপরাধ নির্মূলে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।

সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, এ কে এম মাহফুজুর রহমান এবং প্রণব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।

এছাড়া সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, অহিদুল হক, মাহাবুবুর রহমান মাসুম, নাহিদ আজাদ, নাফিজ আশরাফ, মোস্তফা করিম, রফিকুল ইসলাম, আমির হোসাইন স্মিথ, সাংবাদিক আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, রাকিবুল ইসলাম, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, রাসেল আদিত্যসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD