রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়—মুজাহিদ মল্লিক

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। নারীরা পূরুষদের সাফল্যের প্রেরণা। বাংলাদেশের নারীরা পুরুষের পাশাপাশি সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবদানের তাদের অবদান অনস্বীকার্য। নারী সমাজের অন্যায়, অবিচার ও কুসংস্কারসহ সামাজিক সমস্যাগুলো দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।
রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের আলমদী এলাকায় রাষ্ট কাঠমোর ৩১ দফা বাস্তবায়নে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক আলোচনা সভা ও  উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম, সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন, ছাত্রদল নেতা এসএম শিহাব।
আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। তিনি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে পারলে নারীদের স্বাস্থ্য সেবাসহ তাদের উন্নয়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপ রেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনেক গুরুত্ব বহন করে। সেখানে ভোটার হিসেবে পুরুষের পাশাপাশি নারীর ভোট গুলো অনেক গুরুত্বপূর্ন।    উঠান বৈঠকে বিভিন্ন বয়সের দুই শতাধিক নারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD