সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

পিরোজপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও র‌্যালী বের করা হয়। কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলার পিরোজপুর মেঘনা শিল্পনগরী নিউ টাউন এলাকায় শান্তি সমাবেশ ও র‌্যালীর আয়োজন করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

 

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলী আকবর, মাসুম বিল্লাহ, আবু হানিফ, সেলিম রেজা, লুৎফর রহমান, আলম চান, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবীর ভূঁইয়া সুমন, সোনারগাঁও পৌরসভা যুবলীগ নেতা আসাদুল ইসলাম আসাদ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম রাসেল, ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে এক শান্তি র‌্যালী বের করা হয়। এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে নিউ টাউন এলাকা প্রদক্ষিন করে।

শান্তি সমাবেশে ও র‌্যালীতে সোনারগাঁও উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD