প্রচ্ছদ

পিরোজপুরে ইঞ্জিনিয়ার মাসুমের তত্ত্বাবধায়নে কোভিড টিকা  প্রদান

সোনারগাঁও নিউজ ২৮ ডিসেম্বর ২০২১ , ৫:০৭ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর, প্রতাপের চর, কাদিরগঞ্জ, ইসলামপুর,গংগানগর এলাকার লোকজনের মাঝে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ ১৫০০   টিকা  প্রদান  করা  হয়।
মঙ্গলবার  উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
করোনা ভাইরাস কোভিড-১৯  টিকা কর্মসূচিতে সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।