বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের

ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর নয়াবাড়ী স্ট্যান্ডে ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন হাজারও পথচারী। শিল্পনগরী এ কাঁচপুরে কারখানাবেষ্টিত একটি ব্যস্ত এলাকা। এ এলাকায় রাস্তা পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবুও এখনো ফুটওভারব্রিজ নির্মাণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানার শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা ও যানজট কমাতে কাঁচপুর সেতু সংলগ্ন প্রাইভেট কারস্ট্যান্ড এবং কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের সামনে দুটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে ওই এলাকাগুলোতে পথচারীদের চলাচল সহজ হয়েছে। তবে একই ইউনিয়নের গুরুত্বপূর্ণ নয়াবাড়ী স্ট্যান্ড এখনো নিরাপদ পারাপারের সুবিধা থেকে বঞ্চিত তারা।

এদিকে এই স্ট্যান্ডের দুই পাশে রহিম স্টিল মিলস, অনন্ত গার্মেন্টস, এসএফ ফ্যাশন, গ্রিনলাইন বাস সার্ভিস সেন্টার, একাধিক পেট্রলপাম্পসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজারও শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ এলাকা দিয়ে মহাসড়ক পারাপার হন। ফুটওভারব্রিজ না থাকায় তাদের দ্রুতগতির যানবাহনের মাঝ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।

স্থানীয় রাসেল আহমেদ, রাজ্জাক মিয়া ও সাইদুল ইসলাম অভিযোগ করে জানান, গত কয়েক বছরে এই এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। যানবাহনের চাপ বেশি থাকায় রাস্তা পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তারপরও এখনো ফুটওভারব্রিজ নির্মাণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মাহফুজ আহমেদ রাজিব সোনারগাঁও নিউজকে বলেন, অনেক স্থানে ব্যবহার না হলেও ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। অথচ নয়াবাড়ীর মতো গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিনের দাবি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর কোনো প্রাণহানি ঘটার আগেই এখানে ফুটওভারব্রিজ নির্মাণ করা জরুরি।

কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি সোনারগাঁও নিউজকে বলেন, নয়াবাড়ী স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সোনারগাঁও নিউজকে জানান, নয়াবাড়ী স্ট্যান্ডে ফুটওভারব্রিজ নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD