বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি

বড় ভাই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড রায় ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রায় ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে বড় ভাই জয়নাল আবেদীন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড ছোট ভাই আমির হামজা (৫২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দীর্ঘ ২২ বছর পর কাঁচপুর ইউনিয়নের কিউট পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে র‌্যাব-১১ সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আমির হামজাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত আমির হামজা কাঁচপুর ইউনিয়নের মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া বেপারীর ছেলে।

জানা যায়, ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের মঞ্জিল খোলা গ্রামের মানিক মিয়া বেপরারীর বড় ছেলে জয়নাল আবেদীনকে ছোট ভাই আমির হামজা বল্লম বুকে বিদ্ধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার রেনু বাদী হয়ে সোনারগাঁ থানায় আমির হামজাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন আমির হামজা নিজেকে আত্মগোপন করে রাখেন। আত্মগোপনে থাকাবস্থায় গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আমির হামজার অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায়ের ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব-১১ একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আমির হামজাকে র‌্যাব গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী জেল হাজতে প্রেরণের দিন থেকে তার সাজার মেয়াদ শুরু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD