মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

বারদীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষে দুই চেয়ারম্যানের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ  ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়ন মাহবুবুর রহমান বাবুল।
তাই বর্তমানে নির্বাচন হবে ৯টি ওয়ার্ডে মেম্বার ও সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার প্রার্থীদের মধ্যে।  এ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার লক্ষে  শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বারদী ইউনিয়নের সকল মেম্বার প্রার্থীদের একসাথে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বারদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ জহিরুল হকের সভাপতিত্বে ও লায়ন মাহবুবুর রহমান বাবুলের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বারদী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সকল মেম্বার প্রার্থীদের উপস্থিতে নির্বাচনী আলোচনা করেন এবং প্রতিটা ওয়ার্ডের যে কয়জন প্রতিধন্ধিতা করছেন সকলকে এক সাথে করে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার লক্ষে সবাইকে হাতে হাত মিলিয়ে নির্বাচন পরিচালনা করার আহবান জানান।
সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, বারদী ইউনিয়নের গর্ব বার বার নির্বাচিত চেয়ারম্যান আমার বড় ভাই  মোঃ জহিরুল হকের নির্দেশে আমরা বারদীতে আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে আজ সবাইকে এক সাথে করেছি এক ছাদের নিচে বসেছি। তিনি আরও বলেন আমাদের বারদীর ৭০,০০০ হাজার জনগন ২৫ হাজার ভোটার রয়েছে ।
তিনি বলেন, বারদী বাসীর দোয়ার বরকতে আল্লাহ আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত করেছেন, বারদীর সকল জনগণ আমার প্রানের আত্মীয় আপনারা যারা মেম্বার প্রার্থী আছেন তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কোনো প্রকার পেশী শক্তি বা বহিরাগতদের মাধমে যদি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, জোর করে কেন্দ্র দখল করার চিন্তা স্বপ্নেও ভাবেন, তবে সেটা হবে আপনাদের ভুল ধারনা। আমি এবং আমার বড় ভাই জহিরুল হক আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে তা হতে দিব না।
আরো বলেন, বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শতভাগ ভোটারদের উপস্থিতি থাকবে কেন্দ্রে আমাদের মা বোনেরা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তেমন একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করতে আপনারা সহযোগিতা করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকবে কেন্দ্রে ও কেন্দ্রের আশেপাশে যেই প্রার্থী বিশৃঙ্খল তৈরি করার চেস্টা করবেন তার দায়ভার তাকেই নিতে হবে। এখানে কাউকে ছাড় দেয়া হবেনা।
বারদী বাসী শান্তি প্রিয় মানুষ আপনারা কোনো প্রকার জোর প্রয়োগ করার চেস্টা করলে আমি ও আমাদের বর্তমান চেয়ারম্যান আইনের মাধ্যমে তা প্রতিহত করবো।
তিনি আরো বলেন, বারদীর নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সোনারগাঁওয়ে একটি নতুন ইতিহাস তৈরী করবে বারদীর শান্তি প্রিয় জনগণ। এখানে যারা প্রার্থী হয়েছেন সবাই আমাদের আপন জন। জয় পরাজয় থাকবেই এটাই বাস্তব। এটাই মেনে নিতে হবে কারো প্রতিহিংসার শিকার যদি আমার সাধারণ মানুষ হয় একবিন্দু রক্ত ঝড়ানোর চেস্টা করেন তবে তার হিসাব আপনাকেই দিতে হবে। আপনাদের কাছে আবারো আকুল আবেদন করছি হিংসা বিবাদ ভুলে কাদে কাদ মিলিয়ে প্রতিটা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশ তৈরি করেন।  সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বিগ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমরা বারদী বাসী তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিবো।
সভার সভাপতি বারদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান  মোঃ জহিরুল হক বলেন, আমরা আওয়ামী লীগের লোক  স্থানীয় সরকার নির্বাচনে আমার আদরের ছোট ভাই বাবুলকে নৌকা উপহার দিয়েছে। আবার সে আল্লাহ তায়ালা রহমতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমরা বারদী বাসী একজন সহজ সরল সুন্দর মনের মানুষ বারদীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমরা যদি দুইজন একসাথে মিলেমিশে বারদীর উন্নয়ন করার লক্ষে কাজ করতে পারি তবে আপনারা কেন মিলে মিশে মেম্বার নির্বাচন করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। মনে রাখবেন গোলা পানিতে মাছ শিকার করার চেস্টা করবেন না
আজ সবাইকে ইউনিয়ন পরিষদে সমাবেত করেছি একটাই লক্ষ আমাদের আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো আর বারদীর এই নির্বাচন হবে সোনারগাঁওয়ে একটি নতুন ইতিহাস।
২৮ তারিখে প্রতিটা কেন্দ্রে প্রশাসন থাকবে, মিডিয়া লাইভে থাকবে, কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি হানাহানি মারামারি ভয় দেখিয়ে প্রভার খাটানোর চেস্টা করেন, তখন তার দায়ভার আমরা দুই চেয়ারম্যান নিব না।
নির্বাচনের দিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আমি জহির চেয়ারম্যান ও নব নির্বাচিত লায়ন মাহবুবুর রহমান বাবুল চেয়ারম্যান এক  সাথে বারদীর ৯ টি কেন্দ্রে যাবো এবং ভোটের ফলাফল নিয়ে ঘরে ফিরবো নির্বানের দিন। যদি কোনো প্রার্থী বিশৃঙ্খলার চেস্টা করলে তবে ভুল করবেন কোনো প্রকার কেন্দ্র দখল সিল মারার চেস্টা করলে তা শক্ত হাতে দমন করার লক্ষে আমরা প্রসাশনের হাতে তুলে দিবো, সে যে কেউ হোক কোন ছাড় দেয়া হবেনা।
জহিরুল হক আরো বলেন, আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে সুস্থ সুন্দর উৎসব মুখর পরিবেশ তৈরি করেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বারদীর মানুষের  উন্নয়নকে তরান্বিত করতে সবাই সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ।   বারদীর ৯ টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের হাতে হাত মিলিয়ে মাঠে কাজ করার লক্ষে পরামর্শ দেন দুই চেয়ারম্যান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD